একুশে বইমেলা ২০২৬ এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিবসহ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় প্রকাশকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে গ্রন্থনীতি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে উপদেষ্টা মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান।
এ ছাড়া, উপদেষ্টা জানান, যারা ইতোমধ্যে স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নবনির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।


