ফারজানার ছক্কায় টানা দ্বিতীয় জয়ে সেমিতে বাংলাদেশ

ফারজানার ছক্কায় টানা দ্বিতীয় জয়ে সেমিতে বাংলাদেশ
এশিয়া কাপ রাইজিং স্টার্সে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ছবি: এসিসি
Advertisement
Advertisement

শেষ ওভারে ম্যাচ জেতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথম ম্যাচে শ্রীলংকাকে শেষ ডেলিভারিতে ম্যাচ হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স শুরু বাংলাদেশের। সোমবার থাইল্যান্ডকে হারাল ইনিংসের এক বল বাকি থাকতে।

ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর ধস সামলে ফারজানা ইয়াসমিনের ১৫ বলে ২৩ রানের ক্যামিওতে ৩ উইকেটে জিতল বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হলো ফাহিমাদের। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রানের। প্রথম বলে সিংগেল নিয়ে ফারজানাকে স্ট্রাইকে পাঠান শরীফা। স্ট্রাইক পেয়েই দ্বিতীয় বলে এক চার আর তৃতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অফ দিয়ে মারা দারুণ এক ছক্কায় ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন ফারজানা। যদিও স্কোর টাই করে পরের বলেই বোল্ড হয়ে ফিরেছেন। তাতে অবশ্য চাপে পড়তে হয়নি জান্নাতুল ফেরদৌস সুমনাকে। পঞ্চম বলে সিংগেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে রান তাড়ায় নেমে ১১ রানের মধ্যেই প্রথম ব্যাটারকে হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান ইশমা, শারমিন, ঝিলিক। এরপর ২৬ রানের ইনিংসে ধস সামাল দেন শামীমা, সঙ্গ দিয়েছেন লতা মন্ডল। লতার ব্যাট থেকে আসে ৪০ বলে ৩০ রানের ইনিংস।

টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার চান্থামের ২৪, টপ অর্দার ব্যাটার নান্নাপাটের ৩৪ রানের ইনিংসে ৯ উইকেটে ১০৩ রান তোলে থাইল্যান্ড। দুটি করে উইকেট নেন ফাহিমা ও শরীফা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad