প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলছে সাক্ষ্যগ্রহণ

প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে  চলছে সাক্ষ্যগ্রহণ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
Advertisement
Advertisement

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তিন মামলার সাক্ষ্যগ্রহণ করছেন। গত ৩১ জুলাই আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তানসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এর মধ্যে সোমবার শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে। অন্যদিকে, প্লট দুর্নীতির আরও তিন মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ১৩ আগস্ট।

আরও পড়ুন

দুদকের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও নিয়মভঙ্গের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর চলতি বছরের ১২ জানুয়ারি পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে সংস্থাটি। অভিযোগপত্রে বলা হয়, এসব প্লট বরাদ্দে প্রকল্পের নীতিমালা উপেক্ষা করা হয় এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া হয়।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা সরকারি পদে থেকে প্রভাব খাটিয়ে পূর্বাচলের মূল্যবান প্লট বরাদ্দ নেন। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় একই অভিযোগে বাকিদের বিরুদ্ধেও মামলা করা হয়।

এই মামলাগুলোতে সাক্ষ্যগ্রহণ শুরুর মধ্য দিয়ে বহু আলোচিত ‘পূর্বাচল প্লট কেলেঙ্কারি’র বিচার আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad