প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ
ইইউ-ইওএম প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় | ছবি : সিএ প্রেস উইং
Advertisement
Advertisement

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ-ইওএম) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রতিনিধি দলের প্রধান টোমাস জেডেখভস্কি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইযাবস, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য লুকাস ম্যান্ডল, লোরান্ত ভিনচে, লেইরে পাখিন, শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা, মাইকেল ম্যাকনামারা, ক্যাটারিনা ভিয়েইরা, মার্টিন বিল্লে হারমান, ইনতা লাসে, রেজিনাল্ড সোয়েনেন, নিকোস সালিয়ারেলিস, ফিলিপে আলকোবিয়া দে মোরায়েস, বেঞ্জামিন ওপারমান, লিভিউ-আদ্রিয়ান নাতেয়া, টেসেল গিয়েলে, রিকার্দো চেলেরি, ফ্রেডেরিক শুমান এবং মারিনা গ্রাসের লাসিক।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন বৈঠকে অংশ নেন।

সাক্ষাতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad