প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে কটূক্তিকারী আটক

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে কটূক্তিকারী আটক
আটক আবু বকর। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার নাম আবু বক্কর সিদ্দিকী।

বৃহস্পতিবার রাজশাহী থেকে আটক করা হয়।

টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ভয়ংকর কূটক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজশাহী থেকে আটকের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।’

এ কাজে ডিবি পুলিশকে সহায়তা করছে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়ন।

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকী রাজশাহীর কচুয়াতৈল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আয়নাল হক।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্য করার পর থেকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি,ডিবি, সিটিএসবি ও সিআরটি টিম মন্তব্যকারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে। পরে পরিচয় শনাক্ত হওয়ার পরে এসআরবি মন্তব্যকারীর বাবা আয়নাল হককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি জানান, আবু বক্কর সিদ্দিকী তার মামার বাড়িতে আছেন।

এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৫ এর একটি টিম রাজশাহী জেলার পবা থানা ধীন পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযুক্ত আবু বক্করের মামা মো. আমিনুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

ছবি সংগৃহীত 

শারদীয় দুর্গোৎসবে রাজধানী ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শনের লক্ষ্যে গত মঙ্গলবার রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী।

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামক ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর বাসে থাকা কিছু ছবি শেয়ার করা হয়। সেই পোস্টের কমেন্টেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ে মন্তব্য করেন আবু বকর। তিনি লেখেন, ‘ইশ একটা বড় সুযোগ সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad