পাটুরিয়া ঘাটের ড্রেনে মিলল শর্টগান

পাটুরিয়া ঘাটের ড্রেনে মিলল শর্টগান
উদ্ধার করা শর্টগান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘাট এলাকার ট্রাক টার্মিনালের পূর্ব পাশে বাউন্ডারিওয়ালের পেছনের ড্রেন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। শর্টগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি পাওয়া যায়। এ ধরনের শর্টগান পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকেন। তবে উদ্ধার করা অস্ত্রটি পুলিশের কি না, কিংবা কে বা কারা সেটি সেখানে ফেলে রেখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad