পাঁচ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল সরকার

পাঁচ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল সরকার
Advertisement
Advertisement

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত পাঁচজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকার সদর দপ্তরে পদায়ন করেছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে দায়িত্ব পালন করা চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মঈনুল ইসলাম, মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারি এবং মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

প্রত্যাহার করা পাঁচজন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর