পটুয়াখালীতে ৫ ফুটের পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীতে ৫ ফুটের পদ্ম গোখরা উদ্ধার
জালে পেঁচানো অবস্থায় সাপটিকে উদ্ধার করে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে ‘এনিমেল লাভারস অব পটুয়াখালীর’ কলাপাড়া শাখার সদস্যরা। পরে সেটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

শনিবার দুপুর ১২টার দিকে পাশের আমতলী উপজেলার বান্দ্রা এলাকার একটি খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। এরপর টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে সেটি ছেড়ে দেওয়া হয়।

‘এনিমেল লাভারস অব পটুয়াখালীর’ আলমনজির ও মাসুদ হাসান জানান, ‘খবর পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে এটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।’

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক মনি বলেন, ‘আমরা ‘এনিমেল লাভারস অব পটুয়াখালীর’ সদস্যদের সবসময় সহযোগিতা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad