নোয়াখালীতে এক হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালীতে এক হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২
চোরাই ডিজেলসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আলাদা অভিযানে এক হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের মো. জাফর (৩৫)।

পুলিশ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে তেলের অবৈধ মজুদ ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে চার ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে এমপির পোল এলাকা থেকে আরও তিন ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করে পুলিশ। এ সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad