নুরের ওপর হামলা: বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

নুরের ওপর হামলা: বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন
Advertisement
Advertisement

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় একজন বিচারপতির নেতৃত্ব তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  ‘গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বিচারপতি মো. আলী রেজা এবং সদস্য হিসেবে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।’

কমিটির কার্য পরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, ‘২৯ আগস্ট ২০২৫ তারিখে গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ, উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করবে।

আরও পড়ুন

পাশাপাশি  তদন্ত কাজ শেষ করে প্রজ্ঞাপন জারির তারিখ হতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব প্রকার সহায়তা দেবে, কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনও ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে’, উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই হামলায় একই সঙ্গে কয়েকজন নেতাকর্মীও আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর