নীলফামারীতে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

নীলফামারীতে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
Advertisement
Advertisement

নীলফামারীতে ট্রাকচাপায় মারুফা বেগম (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় নিহত শিক্ষিকার স্বামী ওমর ফারুক গুরুতর আহত হন।

নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। দম্পতির বাড়ি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে নীলফামারী যাওয়ার পথে হরতকিতলা এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়েন। সে সময় ডোমারগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মারুফা বেগম এবং গুরুতর আহত হন ওমর ফারুক।

এ খবরের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad