আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কানো রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ কেউ খোঁচাখুঁচি করছে। পিআর ফিআর কী যেন বলছে। কিন্তু নির্বাচন হলে বিএনপিরই জয় হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’
দেশের টাকা লুটপাট করে ও মানুষ হত্যা করে ভারতে পালিয়ে থাকা যাবে না বলে মন্তব্যও করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘পালিয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গলায় গামছা দিয়ে টেনে আনা হবে” এবং তার বিচার করা হবে।’
সোমবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, ‘শেখ পরিবার ব্র্যান্ডেড খুনি, ব্র্যান্ডেড লুটেরা, ব্র্যান্ডেড চোর। তাদের দল আওয়ামী লীগ। শেখ মুজিব খুনি ও দুর্ভিক্ষ সৃষ্টিকারী।’
তিনি আরও বলেন, ‘এত টাকা লুট করে, গণহত্যা করে কোথায় পালাবেন মা (শেখ হাসিনা)? আপনাকে গলায় গামছা দিয়ে টেনে আনা হবে।’
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ কেউ খোঁচাখুঁচি করছে। পিআর ফিআর কী যেন বলছে। কিন্তু নির্বাচন হলে বিএনপিরই জয় হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না। ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে দুদু বলেন, ‘বিএনপি হবে আগামী দিনের চালক এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’


