নির্বাচন ঘিরে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে: ডিএমপি কমিশনার

নির্বাচন ঘিরে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বার্তা সংস্থা ইউএনবি জানায়,  শনিবার রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের নতুন খেলোয়াড় এবং কোচের যোগদান চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট হিসেবে নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়ে সাজ্জাত আলী বলেন, ‘আসন্ন নির্বাচন ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশালী করবে।’

খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন ডিএমপি কমিশনার। ছবি: ইউএনবি

এসময় এপিবিএন প্রধান ও অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘আমাদের ক্রিকেট টিম বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছে। ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ এফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশাদারত্ব এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা একদিন চ্যাম্পিয়ন হব।’

পুলিশ এফসির সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফরুক আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি ক্লাবের সকল জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং কোচিং স্টাফদের স্বাগত জানান।

এ মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসি ব্রাজিল থেকে দুইজন, উগান্ডা থেকে একজন, গাম্বিয়া থেকে একজন, নেপাল থেকে দুইজন, ভুটান থেকে একজন খেলোয়াড় এবং ইরান থেকে একজন ফিটনেস কোচ নিয়োগ দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad