নির্বাচনে নাগরিকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতে কুমিল্লায় সেমিনার

নির্বাচনে নাগরিকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতে কুমিল্লায় সেমিনার
Advertisement
Advertisement

নির্বাচনে নাগরিকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের সহিংসতামুক্ত সম্পৃক্ততা, পারস্পরিক সম্মানজনক সহাবস্থান ও নিয়মিত সংলাপে উৎসাহিত করার লক্ষ্যে কুমিল্লায় হয়ে গেল এক সেমিনার।

শনিবার নগরীর একটি হোটেলে ‘রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক গোলটেবিল’ শীর্ষক এই সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্য, সাংবাদিক, তরুণ ভোটার এবং শিক্ষার্থীরা ।

রাজনৈতিক সম্প্রীতির ক্যাম্পেইনের অংশ হিসেবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সেমিনারের আয়োজন করে।

আলোচনায় অংশ নেন মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদরুল হুদা জেনু, সাংবাদিক শাহাজাদা এমরান, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।

আরও পড়ুন

আলোচকরা সেমিনারে অংশ নেওয়া রাজনৈতিক দলের তরুণ সদস্য, তরুণ ভোটার ও শিক্ষার্থীদের উপস্থাপিত মতামতের ওপর আলোচনা করেন।

এমএএফের প্রকল্প কর্মকর্তা সাইফুল হোসেন বাবু এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইন্টার্ন সদস্য ফারিয়া ফরিদ তনয়ার সঞ্চালনায় মতামত উপস্থাপন করেন অ্যাডভোকেট ফারহানা সেলিম সুমাইয়া বিনতে হোসাইন, রূপালী আক্তার, কামরুন নাহার, ইমরাত জাহান এনি, ফারিয়া অনন্যা, সায়মা সুলতানা ফারিয়া।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। বক্তব্য দেন কনসালটেন্ট রুবাইয়াত হাসান।

সেমিনারে গত এক বছরে বিভিন্ন জেলায় ঘটে যাওয়া সহিংস ঘটনা তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে, বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃদলীয় সংঘর্ষ; দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উদ্ভূত বিরোধ; ভয়, গুজব বা রাজনৈতিক চাপের কারণে সম্প্রদায়ভিত্তিক সংঘাত ইত্যাদি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর