নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার বেগুনবাড়িতে এ ঘটনা ঘটে।

বিজয় বর্মন ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। দুই ভাই ও এক বোনের সংসারে তিনি ছোট। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার আরেক ভাই ধীরেন্দ্র বর্মন ওষুধ ব্যবসায়ী।

বিজয় মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন। নেশা করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

নিহতের জ্যেঠাতো ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে বিজয় মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যান। সেখান থেকে নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে আসেন তিনি। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে তাকে আড্ডা দিতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে বিজয় আর বাড়ি ফিরেননি। গতকাল শনিবারও দিনভর খোঁজাখুঁজি করে কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় নি।

এরপর রোববার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানার সাথে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিজনের মরদেহ শনাক্ত করে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ ছাড়া হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর