নতুন মোটরসাইকেলে ঘুরছিলেন তিন বন্ধু, দুর্ঘটনায় নিহত দু’জন

নতুন মোটরসাইকেলে ঘুরছিলেন তিন বন্ধু, দুর্ঘটনায় নিহত দু’জন
মোটরসাইকেল দুর্ঘটনা। ছবি: ফাইল ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

পরিবার জানিয়েছে, তিন বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে ঘিওর নতুন ব্রিজের মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তারা।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কহিনুর ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad