নওগাঁয় রেললাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার
নিহত নেয়ামুল বাশির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর আত্রাই উপজেলা থেকে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশনের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে।

নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর তার বাড়ি ফেরার কথা ছিল। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন।

পথে তাকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে দাবি করে মিজানুর রহমান বলেন, খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad