ধানের শীষের পক্ষে প্রচারে কোকোর স্ত্রী শামিলা রহমান

ধানের শীষের পক্ষে প্রচারে কোকোর স্ত্রী শামিলা রহমান
শনিবার বিকালে দিকে তিনি ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন সৈয়দা শামিলা রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার পুত্রবধূ ও মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার বিকালে দিকে তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্গত শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

শাহজাদপুর থেকে শুরু করে পরবর্তীতে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরাফাত রহমান কোকোর স্ত্রীর এই আকস্মিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘসময় পর পরিবারের কোনো সদস্য সরাসরি মাঠে নামায় সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ কৌতূহল দেখা দেয়।

গণসংযোগকালে শামিলা রহমান স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad