‘দেশে জঙ্গি আতঙ্ক নেই, পলাতকদের ধরতে অভিযান চলছে’

‘দেশে জঙ্গি আতঙ্ক নেই, পলাতকদের ধরতে অভিযান চলছে’
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে বর্তমানে কোনো জঙ্গি আতঙ্ক নেই এবং কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মুনশী শাহাবুদ্দীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। যারা নাশকতার পরিকল্পনা করছে কিংবা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তদন্তে কোনো বিস্ফোরক বা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো বস্তু পাওয়া যায়নি।

ডিএমপির এই কর্মকর্তা জানান, মিরপুর-১০ মেট্রোরেলে পাওয়া ব্যাগের ভেতরে ছিল পান-সুপারির কৌটা। আর ফার্মগেট মেট্রোরেলে পাওয়া ব্যাগে ছিল আবর্জনা।

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো সন্দেহজনক বা পরিত্যক্ত বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত নিকটস্থ থানা পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad