দুমকিতে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫

দুমকিতে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পটুয়াখালীর দুমকিতে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০), তানিয়া (সাড়ে ৩), মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০)।

স্থানীয়রা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস, শ্রীরামপুর, রাজাখালী, পীরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় একটি কুকুর একের পর এক মানুষজনকে কামড়াতে থাকে। এ সময় শিশু ও নারীসহ ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লুথারন হেলথ কেয়ারে নেওয়া হয়। সেখান থেকে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। আহতদের জন্য দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad