দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
Advertisement
Advertisement

দুবাই ‘এয়ার শো’-তে প্রদর্শনী উড্ডয়নের সময় ভেঙে পড়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত তেজস যুদ্ধবিমান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে হওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির পাইলট।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে পাইলটের অবস্থার বিষয়ে কিছুই জানা যাচ্ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে প্যারাশুটে বেরিয়ে আসতে কাউকে দেখা যায়নি।

কিছুক্ষণ পর ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে, এই ঘটনায় পাইলট নিহত হয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন

ভিডিওতে দেখা গেছে, প্রদর্শনী উড্ডয়নের অংশ হিসেবে তেজস আকাশে বৃত্তাকাকার কসরত করছিল। ওপরের দিক থেকে নিচে নামার সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে সজোরে আছড়ে পড়ে। এর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বিমান আগুনে পুড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অব ইনকোয়ারি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

হ্যালের তৈরি তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। একক ইঞ্জিনচালিত এই মাল্টিরোল বিমান আকাশে আকাশ এবং আকাশ থেকে ভূমি–দুই ধরনের আক্রমণে সক্ষম। তেজসের আধুনিকতম সংস্করণ মার্ক-১-এ নাসিকের হ্যাল কারখানায় তৈরি হচ্ছে।

দুই বছরের কম সময়ে এটি দ্বিতীয় তেজস দুর্ঘটনা। গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে আরেকটি তেজস ভেঙে পড়ে, তবে তখন পাইলট সময়মতো বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এবার দুবাইয়ের প্রদর্শনী চলাকালীন ঘটল দুর্ঘটনা, এতে প্রাণ হারালেন পাইলট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad