দখলদারত্বের নির্বাচন জনগণ মানবে না: জামায়াত

দখলদারত্বের নির্বাচন জনগণ মানবে না: জামায়াত
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, নতুন করে কোনো দখলদারত্বের নির্বাচন দেশের মানুষ মানবে না। কেন্দ্র দখলের নির্বাচন করতে চাইলে ফের বাস্তায় নামবে জনগণ।

তিনি বলেন, ‘অতীতে ৫৪ বছরের অভিজ্ঞতায় আমরা আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) একটি সুষ্ঠু নির্বাচন চাই। কেউ ৫১ শতাংশ ভোট পেয়ে ফুলের মালা গলায় পরবেন আর কারো ৪৯ শতাংশ ভোট কোনো কাজে আসবে না এটা হতে পারে না।’

রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নতুন সীমানা নির্ধারণের পর কুমিল্লা-১১ আসনে পার্শ্ববর্তী আসন থেকে কয়েকটি এলাকা যুক্ত করায় আপত্তি জানাতে ইসিতে এসেছিলেন জামায়াতের এই নেতা।

উচ্চ ও নিম্ন, দুইকক্ষেই আমরা পিআর পদ্ধতি চাই। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি না থাকলেও কিছু পর্যবেক্ষণ এবং শর্ত রয়েছে। আমরা দেখেছি অতীতে নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকার দলগুলোর সঙ্গে মতবিনিময় করে। সব দলের উপস্থিতিতে একটা সুন্দর পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এবার তার ব্যতিক্রম হয়েছে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘জুলাই চেতনাকে ধারণ করে নির্বাচনের আগে সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের কথা বলেছিল সরকার। ঐকমত্য কমিশনে অনেক বিষয়ে দলগুলো একমত হলেও হঠাৎ দেখলাম সেখানে স্থবিরতা।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জামায়াতের নির্বাচনে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে নিরপেক্ষ ভোট হতে হবে।’

তাহের আরও বলেন, সিইসি বলেছেন তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করছেন সুষ্টু নির্বাচনের পরিবেশ তৈরি করতে। এসপি, ডিসি ও ইউএনওদের বদলি করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনারও জোর দাবি জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad