তাপপ্রবাহের মাঝেই বাড়তে পারে বৃষ্টিপাত, বলছে আবহাওয়া অফিস

তাপপ্রবাহের মাঝেই বাড়তে পারে বৃষ্টিপাত, বলছে আবহাওয়া অফিস
দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশের কয়েকটি জেলায় চলমান তাপপ্রবাহের মধ্যেই সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে, যা তাপপ্রবাহ কমতে সহায়ক হবে। সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রায় সর্বত্র এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে এসব অঞ্চলের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর