ঢাবিতে ‘লিটল ফ্রি লাইব্রেরি’

ঢাবিতে ‘লিটল ফ্রি লাইব্রেরি’
লিটল ফ্রি লাইব্রেরি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘লিটল ফ্রি লাইব্রেরি’।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডাকেন্দ্রিক তিনটি প্রধান স্থানে; ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস), টিএসসি এলাকা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে পর্যায়ক্রমে এই ছোট লাইব্রেরিগুলো স্থাপন করা হয়েছে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় একাত্তর হল শাখার সদস্য সচিব সাকিব বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে এই লাইব্রেরিগুলো স্থাপনা করা হয়েছে।

শিক্ষার্থীদের পাঠাভ্যাসকে আরও জাগ্রত ও সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীরা এখান থেকে বই নিয়ে পড়তে পারবেন, আবার চাইলে নিজেরাও বই দান করে সংগ্রহকে সমৃদ্ধ করতে পারবেন।

আরও পড়ুন

সাকিব বিশ্বাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য “লিটল ফ্রি লাইব্রেরি” আমার একটি ছোট উদ্যোগ।’

‘শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ আরও উৎসাহিত ও বিস্তৃত করতেই এই পদক্ষেপ নিয়েছি। একই সঙ্গে বিপ্লব ও সংহতি দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে এ উদ্যোগের সূচনা করা হয়েছে’, বলে জানান তিনি।

লাইব্রেরিগুলোর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। উদ্যোক্তাদের প্রত্যাশা, ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণে এই জ্ঞান-বিনিময়ের উদ্যোগটি আরও বিস্তৃত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর