ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান আটক

ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান আটক
ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার মগবাজার থেকে শাহবাগ থানার এসআই জিয়াউলের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে তাকে আটক করেন।

ঢাকা প্রতিদিনের সম্পাদক মঞ্জুরুল বারী নয়ন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তিভোগী পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়,মঙ্গলবার এইচ আর শফিক ফায়ার সার্ভিসের সিন্ডিকেটের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত দুর্নীতির খবরটি প্রকাশের পরপরই তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে গ্রেপ্তারকৃত সাংবাদিকের মুক্তি দাবি করেছে। সংগঠনগুলো এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এভাবে হয়রানি বা আটক করা স্বাধীন গণমাধ্যম চর্চার জন্য চরম উদ্বেগজনক। এটি স্পষ্টতই কণ্ঠরোধের অপচেষ্টা। বিবৃতিতে তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় সাংবাদিককে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

প্রসঙ্গত, ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্যে একজন পরিচালকের ৮৫ লাখ টাকা আত্মসাতের কারণে হতাশা থেকে কয়েকদিন আগে সিরাজগঞ্জে সিহাব নামে এক গাড়ি চালক আত্মহত্যা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad