ঢাকার ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ ডিএমপির

ঢাকার ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ ডিএমপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখতে হবে এবং থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। সে বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মতামত দেন এবং কমিশনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমানসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad