রাজধানী ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা মহিলা বাস সার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী পরিবহন খাতের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এছাড়া বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।
অতিরিক্ত প্রেস সচিব জানান, শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ আগামী রমজান ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


