দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এই রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ের মধ্যে নতুন ৬৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে অর্থাৎ সিটি করপোরেশন এলাকার বাইরের রোগী ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, ঢাকা বিভাগে ১১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ছয় জন।
একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৬৮১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাদের নিয়ে চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৮৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪৩ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসেবে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে।


