টুকুকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

টুকুকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা
আমির হামজা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগে সোমবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করা হয়।

সোমবার দুপুরে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন

গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, এ ধরনের মন্তব্যে টুকুর ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে সিরাজগঞ্জসহ সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেছেন।

দণ্ডবিধির ৫০০ ধারায় করা এ মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad