টাঙ্গাইলে দুই নারী প্রার্থীরই মনোনয়ন বাতিল

টাঙ্গাইলে দুই নারী প্রার্থীরই মনোনয়ন বাতিল
টাঙ্গাইলে মনোনয়ন বাতিল হওয়া নারী প্রার্থীরা। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মাত্র দুইজন নারী প্রার্থী। যাচাই-বাছাই শেষে তাদের দুইজনেরই মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন বাতিল প্রার্থীরা হলেন– টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার আটটি আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা দেন ৬৫ জন প্রার্থী। এরপর যাচাই-বাছাই শেষে একাধিক কারণে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৩৭ জন।

টাঙ্গাইল-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম ও অঙ্গীকারনামার মূল কপি জমা না দিয়ে ভুলে ফটোকপি জমা দেই। ফলে আমার মনোনয়ন আপাতত বাতিল হয়েছে। আমি ঢাকা নির্বাচন কমিশনে আপিল করেছি। প্রয়োজনীয় তথ্যগুলো জমা দিয়ে মনোনয়ন ফিরে পাব আশা করি।’

এদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার জানান, তার এক শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad