জামায়াত নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করছে: মির্জা ফখরুল

জামায়াত নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করছে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামী নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এমন পরিস্থিতি জনগণ বরদাস্ত করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছুসংখ্যক দল আছে নির্বাচন চায় না। কারণ, তারা নির্বাচিত হতে পারবেন না। তাই অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এসব রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়ন সম্ভব৷ আমাদের ভোট করে নির্বাচিত সরকার গঠন করতে হবে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না। পিআর আমরাও বুঝি না৷ বেশিরভাগ মানুষ এটার সঙ্গে পরিচিত না। ভোট দেবেন দলকে, ব্যক্তিকে নয়। আমরা মানতে রাজি হইনি। কারণ, পিআর জনগণ বোঝে না৷’

আরও পড়ুন

বিএনপি ক্ষমতায় এলে রুহিয়া থানাকে উপজেলা ঘোষণার আশ্বাস দেন বিএনপির এই নেতা৷ রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির উন্নয়ন ছাড়াও ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেন তিনি৷ সে জন্য ধানের শীষে ভোট দিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তবেই উন্নয়ন সম্ভব। এ সময় নিজের শেষ নির্বাচন বলে ধানের শীষ মার্কায় ভোট চান মির্জা ফখরুল ইসলাম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর