জামায়াত আমিরের সঙ্গে দেখা করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

জামায়াত আমিরের সঙ্গে দেখা করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত
বুধবার জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

বুধবার বিকাল ৩টায় ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিশ্চিয়ান বেক। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।
বৈঠকে দুই পক্ষের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়াও দেশের মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে শফিকুর রহমান দেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর