‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘ জুলাই সনদের’ আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার বিকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় এ কর্মসূচি পালিত হবে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে দলটি সমাবেশের তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়। এর আগে বিকালে দলটি জানিয়েছিল, মঙ্গলবার সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।
এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেবেন। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


