চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার দেশে ফিরেছেন।
এ সফরে তিনি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়াও তিনি দুই দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।
সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় যান।


