চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সিএ প্রেস উইং
Advertisement
Advertisement

 

চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস। তার এ সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য।

প্রধান উপদেষ্টার প্রেস ইউং জানিয়েছে, ৯ জুন তার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ সফরে তিনি মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’গ্রহণ করবেন বলে জানা গেছে।

সফরকালে ১১ জুন, লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বাংলাদেশ সরকার প্রধান।

আরও পড়ুন

এছাড়া, ১২ জুন বাকিংহাম প্রাসাদে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

প্রধান উপদেষ্টার এ সফরে যুক্তরাজ্য থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সে দেশের সরকারের সহায়তা চাওয়া হবে বলে জানা গেছে।

চার দিনের সফর শেষে ১৩ জুন ঢাকা উদ্দেশে মুহাম্মদ ইউনূসের লন্ডন ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় ১৪ জনু সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে তার অবতরণের কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad