চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এই হোস্টেলে মোট ভোটার ১৫৬ জন। ভোট কাস্ট হয়েছে ১২৪টি।’
‘জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোট, সুদর্শন চাকমা পেয়েছেন ২৯ ভোট। এজিএস পদে সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ জন এবং ছাত্রদলের তৌফিক ৩৮ ভোট।’
পাশাপাশি এই হোস্টেল সংসদের ফলাফলও ঘোষণা করা হয়েছে।
এই হোস্টেলে ভিপি নির্বাচিত হয়েছেন খন্দকার মাসরুল আল ফাহিম, জিএস মোহাম্মদ আফসার সরকার, খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে সুকুমার রায়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে মো. ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আশিক বাবু, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ পদে জামিল হোসেন এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তুষার দে।


