চট্টগ্রামে মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইটভাটায় অটো ব্রিকস মেশিনে আটকে রায়হান উদ্দীন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ওই ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। এক পর্যায়ে মেশিনটি তাকে ভেতরের দিকে টেনে নেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কাইয়ুম জানান, মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর