চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার এলাকায় একটি ড্রেন থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ময়লার ডিপোর পাশের ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, মরদেহের পকেট থেকে একটি অটোরিকশার চাবি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক হতে পারেন।

নিহতের পরিচয় নিশ্চিত করা এবং হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad