গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহীসহ ৪ জন নিহত হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন।নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং ৩ জন পুরুষ।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।


