গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান আলাদা দুটি আবেদন করেন।

এতে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি তাপস দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হবে এবং তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এতে আরও বলা হয়, অনুসন্ধানকালে সন্দেহভাজন তাপসের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়। অধিকাংশ জবাব পাওয়া গেলেও, তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একাধিকবার অনুরোধের পরও পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের জন্য নথি পর্যালোচনা প্রয়োজন। এজন্য তাপস ও তার স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যা সংশ্লিষ্ট মামলায় ২০২৪ সালের ৩ নভেম্বর গ্রেপ্তার হন কৌশিক হোসেন তাপস। সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর গত বছরের ১৮ জুন জামিনে মুক্তি পান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর