গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১ 

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১ 
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজা উপত্যকা। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

হামাসের অধীনে হতাহতদের উদ্ধার কাজে দায়িত্ব পালনকারী সংস্থা জানিয়েছে, রোববার ভোর থেকে গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে একটি হামলা আঘাত হানে এবং আরেকটি হামলা গাজার দক্ষিণাঞ্চলে একটি এলাকায় পরিচালিত হয়।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad