গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হেক্সা মিশনের প্রত্যাশায় গাইবান্ধা শহরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে, মজিক যোগাযোগ মাধ্যম ও ব্রাজিল ফ্যানগ্রুপে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল সাড়ে ৪টা থেকে বিদ্যালয়ের মাঠে পতাকা হাতে, জার্সি পড়ে বিভিন্ন স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন ব্রাজিল সমর্থকরা।

সমর্থকরা জানান, এটি তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং একইসঙ্গে নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার এক কার্যকর উদ্যোগ। তাদের বিশ্বাস, খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও ইতিবাচক চিন্তাধারা গড়ে ওঠে। পাশাপাশি এটি মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল নির্ভরতার মতো ক্ষতিকর অভ্যাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

ছবি: টাইমস

র‍্যালিতে অংশ নিতে চার বছরের শিশু শাহরান ব্রাজিলের জার্সি পড়ে এসেছে। তাদের বাড়ি পটুয়াখালীতে। শাহরানের বাবা শিহাব গাইবান্ধা এলজিইডিতে একটি প্রকল্পে চাকরি করেন।

শিহাব বলেন, ছোট্ট শাহরান ব্রাজিরে চরম ফ্যান, তাই র‍্যালিতে অংশ নিতে সে সকাল থেকেই প্রস্তুত ছিল।

আয়োজকদের একজন ও সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শওকাত জামান। তিনি বলেন, গত দুইদিন আগেই এই আয়োজনের বিষয়ে গ্রূপে আলোচনা করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে পোস্ট করা হয়।

পাঁচ বারের চ্যাম্পিয়ান তাদের প্রিয়দল ব্রাজিল এবার ফিফা ওয়ার্ডকাপ জিতবে বলেও প্রত্যাশা করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর