গরমে ধান কাটার সময় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

গরমে ধান কাটার সময় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামালপুরের বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে ধান কাটার সময় অসুস্থ হয়ে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সানোয়ার ওই গ্রামের মরহুম ওমের আলীর ছেলে এবং স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে সানোয়ার বাড়ির পাশের নিজস্ব জমিতে বোরো ধান কাটছিলেন। দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে ক্লান্ত হয়ে মাঠের পাশে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসেন। এ সময় হঠাৎ অসুস্থতাবোধ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলকাছ তাহমিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার স্বজনদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে তাতে হিট স্ট্রোকের লক্ষন পাওয়া গেছে।

কশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে ধান কাটতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad