গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: কোস্ট গার্ডের সহায়তায় ১৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: কোস্ট গার্ডের সহায়তায় ১৮ জেলে উদ্ধার
উদ্ধার করা ১৮ জেলে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ ধরা শেষে উপকূলে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।

এদিন দুপুর ১টার দিকে বোটের এক জেলে বিষয়টি মোবাইল ফোনে মালিককে জানান। পরে বোট মালিক জাতীয় জরুরি সেবা নাম্বারে কল করে সহায়তা চাইলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় বিকল ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নিশান-২’ ফিশিং বোটে থাকা ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পর বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।’

সাব্বির আলম সুজন আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে উপকূলীয় জনগণের আস্থা ও নিরাপত্তায় নিয়োজিত থেকে সব সময় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad