গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
Advertisement
Advertisement

গণভোটের প্রচারণার অংশ হিসেবে ২৩৮টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার রাতে ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। প্রান্তিক ও গ্রামীণ এলাকায় প্রচারণা দুর্বল থাকায় এবং গণভোট নিয়ে গুজব ছড়ানোর প্রেক্ষাপটে ২৭০টি আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেয় এনসিপি।

এর অংশ হিসেবে প্রথম ধাপে ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, প্রার্থী ঘোষণার পর সংশ্লিষ্ট আসনগুলোতে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া, শনিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে দলের নির্বাচনী থিম সং ও গণভোটের থিম সং প্রকাশ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad