গণঅভ্যুত্থানে আহতদের ঈদের শুভেচ্ছা জানালেন সেনাপ্রধান

গণঅভ্যুত্থানে আহতদের ঈদের শুভেচ্ছা জানালেন সেনাপ্রধান
Advertisement
Advertisement

 

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঈদের দিন শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে জুলাই গণঅভুত্থানে আহতদের খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

একই সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদেরও খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সেনা সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরে সেনাপ্রধান ঢাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং আনন্দিত হন। তাদের সাথে প্রীতিভোজেও অংশগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকগণ সেনাপ্রধানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad