খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা
ঘটনাস্থলে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ নাশকতার ঘটনা ঘটে। ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বর্ণনা দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, পেট্রোল বোমা হামলায় দলিল লেখকদের সেরেস্তায় আগুন লেগে চেয়ার টেবিল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, হামলাকারীরা সাব রেজিস্ট্রি অফিসের পেছনের গ্রিলের ভেতর থেকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

খুলনা সদর থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর