খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসিল্যান্ডের পদায়ন

খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসিল্যান্ডের পদায়ন
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসিল্যান্ডের পদায়ন করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের পদায়ন করা হয়। এই পদায়নের মাধ্যমে বিভাগের ১৫ উপজেলাতে এসিল্যান্ড হিসেবে তারা কর্মজীবন শুরু করেছেন।

রোববার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় সভা কক্ষে তারা লটারির মাধ্যমে কর্মস্থলের নাম নিজ হাতে নির্ধারণ করেন।

সংশ্লিষ্টরা জানান, তদবির ও বিভিন্ন পর্যায়ের সুপারিশ এড়ানোতে ব্যতিক্রম এ উদ্যোগ কার্যকর করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এর আগে ২১ জন সার্ভেয়ারের বদলি লটারির মাধ্যমে নির্ধারণ করেন তিনি।

পদায়ন ও বদলিতে স্বচ্ছতা আনার এ পদক্ষেপ নেওয়ার সময় খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad