খুলনায় আদালতের সামনে গোলাগুলি, নিহত ২

খুলনায় আদালতের সামনে গোলাগুলি, নিহত ২
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- নতুনবাজার লঞ্চঘাট মিনারা গলির হাসিব হাওলাদার (৪২) এবং পূর্ব রূপসা বাগমারার ফজলে রাব্বি রাজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সাড়ে ১২টার দিকে নিহতরা হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করার পর তাদের কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হামলাকারী দুই ব্যক্তির মাথায় হেলমেট ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার জায়গা ঘিরে রেখেছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার শিহাব করিম।

তিনি বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করার জন্য সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তাদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর