খিলগাঁওয়ে দোকান থেকে ২০০ ভরি সোনা-রুপার অলঙ্কার চুরি

খিলগাঁওয়ে দোকান থেকে ২০০ ভরি সোনা-রুপার অলঙ্কার চুরি
Advertisement
Advertisement

ঢাকার খিলগাঁওয়ে একটি সোনার দোকান থেকে দুই শতভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

বুধবার রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘রাতের কোনো এক সময়ে ওই দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ প্রাথমিকভাবে আমাদের বলেছে ১০০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ১০০ ভরি ওজনের রূপার অলঙ্কার ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। স্বর্ণ-রুপার হিসাব করা হচ্ছে ‘

তিনি জানান, আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad